ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদরের বাসিন্দা আলহাজ্ব সমশের আলীর স্ত্রী ও নিউ নেশন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলামের মাতা সুফিয়া বেগম (৮৫) ১৫ সেপ্টেম্বর রাতে ময়মনসিঙহ মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি………..রাজিউন। তিনি স্বামী ও ৫ ছেলে, ৪ মেয়েসহ বহু গুনগ্রাহি রেখে গেছেন। পরদিন বৃহস্পতিবার বেলা ১১টায় জানাজা শেষে ধানশাইল গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রেসক্লাবের সভাপতি আমিরুজ্জামান, লেবু সহ-সভাপতি এম মোকাদ্দেস, খেরাশেদ আলম, সাধারন সম্পাদক রাজু আহম্মেদ মহির, সাংবাদিক সমিতির সভাপতি এম খলিলুর রহমান, আসাদুল্লাহ সিরাজীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন মরহুমার রুহের মাগফেরাত কামনা ও তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।




