ads

মঙ্গলবার , ১৯ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাদেবপুর থেকে হারিয়ে যেতে বসেছে সোনালী আঁশ পাটের আবাদ

খবর টি পড়েছেন : ১৯২
মহাদেবপুর থেকে হারিয়ে যেতে বসেছে সোনালী আঁশ পাটের আবাদ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Mohadevpur Picture_18-08-2014মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে সোনালী আঁশ পাটের আবাদ ক্রমেই কমে যাচ্ছে। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে বিগত কয়েক বছরের তুলানায় এ বছর পাটের আবাদ একেবারে তলানীতে ঠেকেছে। উপজেলা জুড়ে যেখানে নানা ফসলের জমির পরিমাণ প্রায় ৪০ হাজার হেক্টর সেখানে চলতি মৌসুমে মাত্র ৩শ’ ৫ হেক্টর জমিতে সোনালী আঁশ পাটের চাষ হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট অধিদপ্তর সূত্র জানায়, কৃষক ধান ও গমসহ তরকারী আবাদে ঝুঁকে পড়ায় পাটের আবাদ উল্লেখযোগ্য হারে কমে গেছে। পাটের চেয়ে লাভজনক হওয়ায় ধান ও গমসহ তরিতরকারী চাষে কৃষকরা বেশী আগ্রহী হয়ে পড়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, এখানে এক সময় প্রচুর পরিমাণ জমিতে পাট আবাদ হতো। পাটের নানামুখী ব্যবহারও হতো চোখে পড়ার মত। স্থানীয় চাহিদা পূরণের পর এ পাট চলে যেত রাজধানী ঢাকাসহ দেশের নানা স্থানে। কোন বছর বাজারে মন্দাভাব থাকলেও পরবর্তীতে চাঙ্গাভাব বিরাজ করতো। কৃষক এভাবে লাভ-লোকসানের মধ্যেও পাটের আবাদ ধরে রাখলেও এ ফসল আবাদে সংশ্লিষ্টদের তেমন তৎপরতা না থাকায় উৎসাহ হারিয়ে চাষীরা অন্যান্য ফসল আবাদে ঝুঁকে পড়েন। গত মৌসুমেও উপজেলায় ৫শ’ হেক্টর জমিতে পাট আবাদ হয়। গত মৌসুমের আগের মৌসুমে ৬শ’ ৩০ হেক্টর জমিতে পাট আবাদ হয়। এভাবে আরো অতীতের রেকর্ড খুঁজে জানা যায়, সে সময়গুলোতে সোনালী আঁশের সোনালী দিন গেছে কৃষাণ-কৃষাণীর। কিন্তুু সাম্প্রতিক সময়গুলোতে মারাত্মকভাবে হ্রাস পেয়েছে পাটের আবাদ। এমতাবস্থায় এ ফসল চাষে সংশ্লিষ্ট বিভাগ নজর না দিলে ভবিষ্যতে এ এলাকা থেকে পাটের আবাদ উঠে যেতে পারে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ আহত পরবর্তী সংবাদ সাপাহারে মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ