মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সর্দ্দার সহ সাত সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রবিবার রাত সাড়ে ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জেলার ছিনতাইকারী চক্রের সর্দ্দার সহ সাত সদস্যকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। আটকৃতদের সকলের বাড়ী শহরে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, প্রাথমিক জিঞ্জাসাবাদে তারা জেলার বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতির সাথে জড়িত বলে স্বীকার করেছে। সোমবার আদালতের মাধ্যমে আটকৃতদের জেল হাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।
মেহেরপুরে মুক্তিযোদ্ধাদের আর্থিক সহযোগিতা ও মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পর্যায়ে গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের এককালীন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান

মেহেরপুরে জেলার মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারদের আর্থিক সহযোগিতা ও মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পর্যায়ে গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের এককালীন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার সময় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মিয়াজান আলী। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল। বিশেষ অতিথি ছিলেন গাংনী-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা প্রশাসক মাহমুদ হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ,জেলা মুিক্তযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ । এ ছাড়া জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সায়েদুর রহমান , এ্যাড. ইব্রাহীম শাহীন, মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্য, ছাত্র-ছাত্রী সহ জেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। পরে ৬০জন মুক্তিযোদ্ধাকে ৩ লাখ টাকা, ৫জন এইচ.এস.সি পরূক্ষার্থীকে ১৫ হাজার টাকা এবং ৪০ জন এস.এস.সি পরীক্ষার্থীকে ১ লাখ টাকা প্রদান করা হয়।
মেহেরপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও সমস্যা সমাধান বিষয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, সিভিল সার্জন ডা. মোঃ ইসমাইল ফারুক, গনপূর্তের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা, জেলা তথ্য অফিসার এসএম রাহাত হাসনাত, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শশাংক কুমার মন্ডল, জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. অলোক কুমার দাস প্রমুখ।
মেহেরপুরে শিক্ষক সভা অনুষ্ঠিত
মেহের আমজাদ,মেহেরপুর :মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক শিক্ষক সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার অনুষ্ঠিত সভায় সদর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার ফিরোজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুল ইসলাম, আবুল ফজল, মহিরউদ্দীন আহমেদ, মনোয়ার হোসেন, প্রধান শিক্ষক নূরুল গণি, জাহিদুল ইসলাম, ইয়াস নবী, মতিউর রহমান প্রমুখ।









