মোহাম্মদ আলী জুয়েল, পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৯৬পিস ইয়াবাসহ মাসুদ মিয়া (৩০) ও রফিকুল ইসলাম বাবুল (৪০) নামের দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃত মাসুদ মিয়া পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মো. ইদ্রীস আলী ও রফিকুল ইসলাম বাবুল ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার বেলতলী গ্রামের মৃত আবেদ আলী মাষ্টারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে পূর্বধলা উপজেলার মহিষবেড় গ্রামের মসজিদের পাশ থেকে ওই মাদক ব্যবসায়িদের আটক করে। এ সময় বিপ্লব মিয়া (২৮) পালিয়ে যায়। বিপ্লব মিয়া গোহালাকান্দা গ্রামের হযরত আলীর ছেলে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মো. মুশফিকুর রহমান জানান, মাদক বেচাকেনার সময় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় উপজেলার মহিষবেড় গ্রাম থেকে মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।









