মোহাম্মদ আলী জুয়েল, পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলায় অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৮) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১০ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার ধলাই নদীর পাড় থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উপজেলা সদর ইউনিয়নের সিন্দুরাটিয়া নামক স্থানে ধলাই নদীর পাড়ে বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন ওই অজ্ঞাত যুবকের লাশ দেখে পুলিশে খবর দেয়।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খুরশেদ আলম জানান, ধারনা করা হচ্ছে সে বিষপানে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে পূর্বধলা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।









