পত্নীতলা(নওগাঁ) প্রতিনিধিঃ পত্নীতলায় জাতীয় মত্স্য সপ্তাহের সমাপনি অনুষ্ঠান গতকাল মঙ্গলবার উপজেলা মত্স্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারি কমিশনার (ভূমি) শরিফুল ইসলাম এর সভাপতিত্বে অন্য বস্ত্র বাসস্থান, মৎস্য চাষই সমাধান এবারের ত্জাতীয় মৎস্য সপ্তাহের এই প্রতিপাদ্যকে বিশেষ গুরুত্ব দিয়ে এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ইছাহাক হোসেন, উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আমানুস সালাম, প্রাণী সম্পদ দপ্তরের ভ্যাটেনারী সার্জন ডাঃ আমিনুল ইসলাম, পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রল্লাদ কুমার কুন্ডু। এসময় উক্ত অনুষ্ঠানে উপজেলা সমবায় অফিসার গোলাম সারোয়ার, সহকারী মৎস্য কর্মকর্তা বাবু সুবৎ কুমার, মৎস্যচাষী টুটুল সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, এলাকার মৎস্য চাষী ও মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন।
সমাপনি অনুষ্ঠানে অর্থনৈতিক ভাবে পশ্চাদপদ এলাকার জনগনের দারিদ্র বিমোচনের লক্ষে পাঁচটি মৎস্যজীবি দলের মাঝে পুরুষ্কার হিসাবে ৫টি বের জাল ও তিন ক্যাটগরিতে শ্রেষ্ঠ বলে বিবেচিত মিশ্র মৎস্য চাষ, ছোট মাছ চাষ ও পোনা চাষের জন্য তিনজনকে পুরুষ্কৃত করা হয়।

পুরষ্কার বিতরন শেষে বিভিন্ন সময়ের আটককৃত অবৈধ কারেন্ট জাল উপজেলার চত্বরে উপস্থিত সকলের সামনে পোড়ানো হয়।









