ads

সোমবার , ৭ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বগুড়ার আলোচিত এক ট্রাক গোলাবারুদ উদ্ধার মামলার চার্জশিটভূক্ত আসামী গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৮৩
বগুড়ার আলোচিত এক ট্রাক গোলাবারুদ উদ্ধার মামলার চার্জশিটভূক্ত আসামী গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রতীক ওমর, বগুড়া : বগুড়ার কাহালু উপজেলার জোগারপাড়ায় উদ্ধার হওয়া এক ট্রাক গোলা বারুদ ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় দায়ের করা ৪টি মামলার চার্জশিটভূক্ত আসামী হারুন ওরফে জালালসহ দুইজনকে পুলিশ গ্রেফতার করেছে। কম্পিউটারের সিপিইউ এর ভেতর করে ১০০ বোতল ফেন্সিডিল নিয়ে যাবার পথে দুপচাঁচিয়া থানার পুলিশ তাদের গ্রেফতার করে। রোববার রাত ৯টার দিকে আক্কেলপুর-দুপচাঁচিয়া রাস্তায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো বগুড়া শহরের মালতিনগরের হারুন অর রশিদ ওরফে জালাল (৫০) ও নওগাঁ জেলার বদলগাছি উপজেলার আপেল (৩২)। পুলিশ জানায়, ঘটনার রাতে হারুন ও আপেল জয়পুরহাটের আক্কেলপুর থেকে দুপচাঁচিয়া হয়ে পালসার (ঢাকা মেট্রো ল-১৯-৬৪৩৯) মোটরসাইকেলযোগে বগুড়া শহরের দিকে যাবার পথে জিয়ানগরের শিমলা ব্রিজের কাছে পুলিশ তাদের আটক করে। তাদের কাছে থাকা কম্পিউটারের সিপিইউ খুলে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। 

Shamol Bangla Ads

দুপচাঁচিয়া থানার ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, হারুন ওরফে জালালসহ কয়েকজন ২০০৩ সালের ২৭জুন রাতে কাহালুর জোগারপাড়ায় এক ট্রাক গোলা বারুদ ও বিস্ফোরক খালাস করার সময় দুপচাঁচিয়া ও কাহালুর থানার পুলিশ টের পেয়ে অভিযান চালিয়ে তা উদ্ধার করে। গ্রেফতারকৃত হারুন ওরফে জালাল সেই ঘটনায় দায়ের করা ৪টি মামলার চার্জশিটভুক্ত আসামী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঠাকুরগাঁওয়ে ফরমালিনরোধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরবর্তী সংবাদ বগুড়ার আমির হোসেনের নতুন আবিষ্কার সুগারবিট অটোমেশিন :…