ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ফরমালিনের অপব্যবহার প্রতিরোধে গণমাধ্যম ব্যাক্তিত্ব ও সাংবাদিকদের নিয়ে এক সচেতনমূলক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। গতকাল সোমবার বেলা ১২টায় ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সেলিম রেজার কার্য্যলয়ে এবং তাঁর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্যদেন উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর। সভায় বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মাওলানা সিরাজুল ইসলাম ও শিরিনা দৌলত। এ সময় বক্তব্যদেন, উপজেলা মৎস্য অফিসার সরোজ কান্তি মিস্ত্রী, প্রানী সম্পদ কর্মকর্তা শংকর প্রসাদ মন্ডল, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এম এ এরশাদ,সাঃ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সিনিয়র সাংবাদিক জি এম আঃ ছালাম, সহ-সভাপতি সাব্বির খান ডালিম, দপ্তর সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, নির্বাহী সদস্য অরুন দেবনাথ, সুজিত মল্লিক, সাংবাদিক উদয় চক্রবর্ত্তী, আঃ লতিফ মোড়ল, মাহাবুবুর রহমান ও আনিচুজ্জামান প্রমুখ।









