মো: আবুল কাশেম, লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) : পার্বত্য খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় জাতীয় মত্স্য সপ্তাহ- ২০১৪ উদযাপন করা হয়োেছ। এ উপলক্ষে ২ জুলাই বুধবার দুপুরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ বারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘অন্ন বস্ত্র বাসস্থান- মাছ চাষে সমাধান’। ২জুলাই থেকে ৮জুলাই পর্যন্ত এ কর্মসূচী চলবে। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান আলোচনা সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেবি রানী বসু, উপজেলা কৃষি কর্মকর্তা ড. আব্দুল আউয়াল। এছাড়াও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: সফিউল আলম, সাবেক আওয়ামীলীগ সভাপতি আবুল হাসেম চৌধুরী, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো: মোবারক হোসেন, সফল মৎস্য চাষী মসিউর রহমান ও সাইসুই মং মার্মা প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মত্স্য কর্মকর্তা উচিৎ ময় চাকমা।









