রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে জাতীয় মত্স্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ জুলাই বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আল-ফারুক জেমস, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সোনিয়া ইসলাম, উপজেলা মত্স্য কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, উপজেলা পঃপঃ কর্মকর্তা মোছাঃ হোসনে আরা বেগম, রাণীনগর শের-এ-বাংলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোফাখ্খার হোসেন খাঁন ( পথিক) প্রমুখ।









