ads

রবিবার , ২৯ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উরুগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া

খবর টি পড়েছেন : ৩২৩
উরুগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Colombia's+James+Rodriguezশ্যামলবাংলা স্পোর্টস : লুইস সুয়ারেজকে হারানো উরুগুয়ে এবারের বিশ্বকাপের উদীয়মান তারকা হামেস রদ্রিগেসের ধাক্কা সামলাতে পারেনি। তরুণ ওই তুর্কির জোড়া গোলে গতবারের সেমি-ফাইনালিস্টদের বিদায় করে প্রথমবারের মতো শেষ আটে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। রিও দে জেনেইরোতে দুই অর্ধে একটি করে গোল করেন রদ্রিগেস। ৪ ম্যাচে ৫ গোল করে টুর্নামেন্টের গোলদাতাদের তালিকার শীর্ষে উঠে এসেছেন তিনি। আগামী শুক্রবার ফরতালেজায় শেষ চারে পৌঁছানোর লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হবে কলম্বিয়া।
শনিবার রাত ২টায় কলম্বিয়ার মুখোমুখি হওয়া ম্যাচে উরুগুয়ে দাঁড়াতেই পারেনি। ১৬ মিনিট পর রদ্রিগেসের দুর্দান্ত এই গোলে এগিয়ে যায় কলম্বিয়া। ডি বক্সের ভেতর বাঁ কাধ দিয়ে বল নামিয়ে বাঁ পায়ের জোরালো ভলিতে উরুগুয়ের জাল খুঁজে নেন মোনাকোর এই মিডফিল্ডার। ছয় মিনিট পর কলম্বিয়ার ত্রাতা দাভিদ ওসপিনা। আরভারো গনসালেসের ভলি ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন নিসের এই গোলরক্ষক। অরক্ষিত কাভানি মাথা ছোঁয়ানোর চেষ্টা করলেও পারেননি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ভ্রাম্যমান বীজ পরীক্ষাগার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পরবর্তী সংবাদ সেজার বীরত্বে শেষ আটে ব্রাজিল