ads

মঙ্গলবার , ২৪ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে পয়ঃনিষ্কাশনের অভাবে ২ শতাধিক পরিবার পানিবন্দী

খবর টি পড়েছেন : ১৮৩
ঝিনাইগাতীতে পয়ঃনিষ্কাশনের অভাবে ২ শতাধিক পরিবার পানিবন্দী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Pa.Boandiঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাবে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরে ২শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানিবন্দী দশা থেকে রক্ষা থেকে গ্রামবাসীরা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোন ফল হয়নি বলে দাবী ভূক্তভোগীদের। 

Shamol Bangla Ads

গ্রামবাসীরা জানায়, ঝিনাইগাতী উপজেলা সদর বাজার ও আশপাশের এলাকার পয়ঃনিষ্কাশনের ড্রেন গুলো স্থানীয় স্বার্থন্বেশী মহল বন্ধ করে দিয়েছে। ফলে বাজারের সমস্ত পয়ঃনিষ্কাশন গ্রামের মধ্যে প্রবেশ করে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত ক’দিনের ভারী বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ২শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানিবন্দী গ্রামবাসীদের দূর্ভোগ এখন চরমে পৌছেছে। এলাকাবাসী জানায়, পানিবন্দী দশার হাত থেকে রক্ষা পেতে উপজেলা প্রশাসন বরাবর আবেদন করেও কোন কাজ হয়নি। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশার সাথে কথা হলে তিনি বলেন, ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা চালুর বিষয়টি তারা খতিয়ে দেখছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পিছিয়ে গেল নিজামীর রায় পরবর্তী সংবাদ শেরপুরে ‘ফসল উত্পাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার’ শীর্ষক…