মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের উত্তর পাইকপাড়া গ্রামের শনিবার সকালে আকবার জোয়াদ্দারের পুত্র রবিউল জোয়াদ্দার (৩০) স্ত্রী মরিয়ম বেগম (২৫)কে পিটিয়ে ও পানিতে চুবিয়ে মেরে লাশ নিজেদের পুকুরেই ফেলে স্বামী ও শ্বাশুড়ি পালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মরিয়মের মা মাজেদা বেগম শনিবার দুপুরে মধুখালী থানায় অভিযোগ দিলে থানা পুলিশ সন্ধায় লাশ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। নিহত মরিয়মের ১ ছেলে তৌহিদ (৫) ও মেয়ে রহিমা দেড় বছর নামে দুটি সন্তান রয়েছে। জানাগেছে, পার্শ্ববর্তি মাগুরা জেলার শ্রীপুর থানার নাকোল ইউনিয়নের বড়াইল গ্রামের মৃত. মনোয়ার মোল্লার মেয়ে মরিয়ম বেগমের সাথে মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের আকবার জোয়াদ্দারের ছেলে রবিউল জোয়াদ্দারের ১০ বছর আগে বিয়ে হয় । বিয়ের পর থেকেই স্বামী রবিউল জোয়াদ্দার, শ্বশুর আকবার জোয়াদ্দার এবং শ্বাশুড়ি ছকিনা বেগম বিভিন্ন সময় যৌতুকের দাবী করে। বিয়ের সময় যৌতুকের ৫ হাজার টাকা দিলেও বাকি আরও টাকার দাবী করে মাঝে মধ্যে মারপিটও করে। শনিবার সকালে বাশেঁর লাঠি ও জিকের কচা দিয়ে বেধরক পিটিয়ে, স্বামী নিজে পুকুরে চুবিয়ে শ্বাষরুদ্ধ করে মেরে ফেলে পালিয়ে যায়। এব্যাপারে মধুখালী থানার এস আই মওদুদ হাওলাদার জানান, প্রাথমিক ভাবে সুরত হালে মরিয়ম বেগমকে শ্বাশরুদ্ধ করে এবং পিটিয়ে মারার ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসা বাদের জন্য শ্বশুর আকবার জোয়াদ্দারকে আটক করা হয়েছে। মরিয়মের মা মাজেদা বেগম একটি হত্যার অভিযোগে দায়ের করেছে।









