স্টাফ রিপোর্টার : শেরপুর সদর উপজেলার যোগিনীমূড়া এলাকায় মৃগী নদী থেকে এক আদিবাসী নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৫ জুন রবিবার বিকেলে ওই লাশ উদ্ধার করে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে জানান, সম্ভবত সীমান্তের কর্ণঝোড়া এলাকা থেকে পাহাড়ী ঢলে লাশটি মৃগী নদীতে চলে এসেছে। তিনি বলেন, ৫৫-৬০ বছর বয়সী ওই নারীর মৃতদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।









