কেশবপুর( যশোর) প্রতিনিধি, যশোরের কেশবপুরে সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত ও ২ জন আহত হয়েছে। গুরুতর আহতদের প্রথমে কেশবপুর হাসপাতালে ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করেছে এবং ঘাতক ট্রাক চালককে আটক করেছে ।
থানা পুলিশ ও এলাকবাসি জানায়, রোববার বিকেলে কেশবপুর ত্রিমোহিনী সড়কের ভোগতি নামকস্থানে কাঠ বোঝাই ট্রাক যশোর-ট-১১-১৯১৭ রাস্তার পার্শ্বে দাঁড়িয়ে থাকা ভাড়া চালিত মটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আলতাপোল গ্রামের আমিনুর ইসলামের মেয়ে ফুফুর কোলে থাকা কুলসুম(২) ঘটনাস্থলে নিহত হয়। এ সময় গুরুতর আহত হন ফুফু দেয়াড়া গ্রামের সাজু গাজীর স্ত্রী সালেহা খাতুন(৩৫) ও তার ছেলে নয়ন(৩)। পুলিশ লাশ উদ্ধার করেছে এবং ট্রাক চালক মনিরামপুর শহরের শুকুর আলীর ছেলে নুর মোহাম্মদকে(৪০) আটক করেছে।









