ads

রবিবার , ২৫ মে ২০১৪ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগৈলঝাড়ায় নিউমোনিয়ায় শিশুর মৃত্যু : প্রতিদিন আইটডোরে ১০-১২ জনকে চিকিত্সা দেয়া হচ্ছে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২৫, ২০১৪ ৬:১৩ অপরাহ্ণ
আগৈলঝাড়ায় নিউমোনিয়ায় শিশুর মৃত্যু : প্রতিদিন আইটডোরে ১০-১২ জনকে চিকিত্সা দেয়া হচ্ছে

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : আবহাওয়া পরিবর্তনের কারণে বরিশালের আগৈলঝাড়ায় নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। চিকিত্সারত অবস্থায় ১ শিশুর মৃত্যু হয়েছে।

Shamol Bangla Ads

জানা গেছে, বর্তমানে গরম ও ঠান্ডার কারণে উপজেলার বিভিন্ন স্থানে শিশুরা নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। প্রতিদিন আউটডোরে ১০-১২জন নিউমোনিয়ায় আক্রান্ত রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালে ভর্তি রয়েছে ৬ জন। গতকাল শনিবার সকালে জোবারপাড় গ্রামের গোবিন্দ হালদারের আড়াই বছরের শিশুকন্যা শুক্লা হালদার নিউমোনিয়া রোগে আক্রান্ত হলে হাসপাতালে আনা হলে চিকিত্সারত অবস্থায় মারা যায়।

আগৈলঝাড়ায় কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা দায়ের

বরিশালের আগৈলঝাড়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, গৌরনদী উপজেলার আধুনা গ্রামের শ্যামল চন্দ্র হালদারের মেয়েকে একই উপজেলার গোরক্ষডোবা গ্রামের গোপালের ছেলে পরিদাস ওরফে মিঠু চলতি বছরের ১২ জানুয়ারী আগৈলঝাড়া উপজেলার রাহুৎপাড়া গ্রামের পরিত্যক্ত একটি বাড়িতে এনে ধর্ষণ করে। ধর্ষণের ফলে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পরলে বিয়ের জন্য মিঠুকে চাপ প্রয়োগ করে। বিয়েতে রাজি না হওয়ায় ওই কিশোরী ২৩ মে রাতে আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। মামলা নং-৮। মামলার পর থেকে ধর্ষক মিঠু পলাতক রয়েছে।

প্রেমে ব্যর্থ হয়ে আগৈলঝাড়ায় এক কিশোরীর বিষপানে আত্মহত্যা

Shamol Bangla Ads

বরিশালের আগৈলঝাড়ায় প্রেমে ব্যর্থ হয়ে এক কিশোরী বিষপান করে আত্মহত্যা করেছে। লাশ পোস্টমর্টেমের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার কাঠিরা গ্রামের খালেক খানের মেয়ে ফুলি আক্তার (১৫) একই এলাকার এক ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরে। প্রেমিক সে সম্পর্ক অস্বীকার করায় শুক্রবার রাতে ফুলি আক্তার বিষপান করে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় ওইদিন রাতেই ফুলি মারা যায়। এঘটনায় আগৈলঝাড়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশ পোস্টমর্টেমের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!