চুয়াডাঙ্গা প্রতিনিধি : সাংবাদিক সদরুল নিপুল হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেফতারের প্রতিবাদে চুয়াডাঙ্গায় প্রতিবাদ বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা প্রতিবাদ বন্ধন কর্মসূচিতে অংশ নেন। এর আগে চুয়াডাঙ্গা প্রেসক্লাবরে সভাকক্ষে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব’র সভাপতি মাহতাব উদ্দিন। এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আল আমিনসহ জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিট এ কর্মসূচির আয়োজন করে।




