চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদার লোকনাথপুরে মাটি চাপা পড়ে লুৎফর রহমান (৩৮) নামের এক মাটি কাটা শ্রমিক নিহত হয়েছে। তিনি দামুড়হুদা উপজেলার প্রতাপপুর গ্রামের ওয়াজ করিম ওরফে তেতুলের ছেলে। ১৯ মে সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে দামুড়হুদা উপজেলার প্রতাপপুর গ্রামের লুৎফর রহমান সহ ১০-১২ জন মাটি কাটা শ্রমিক উপজেলার লোকনাথপুর লিয়াকত শাহ’র পুকুরে মাটি কাটার কাজ করছিল। এসময় মাটি ধ্বসে লুৎফর রহমানের শরীরে পড়লে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে সে মার যায়।




