কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : অনারম্বড় আনুষ্ঠানিকতা আর বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো গাজীপুরের কালীগঞ্জে গঠিত হলো ডেকোরেটর মালিক সমিতির কমিটি।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার বাইপাস সড়ক সংলগ্ন মুনশুরপুরে এ কমিটি গঠন করা হয়। ঊর্মি ডেকোরেটরের সত্ত¡াধীকারী মো. ইব্রাহীম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ভাওয়াল ডেকোরেটরের মালিক মো. ছবির মিয়া। এ সময় বক্তব্য রাখেন- প্রদীপ কুমার দে, জয়নাল মোল্লা, আব্দুল গাফফার, আব্দুস সোবহান, আব্দুল কুদ্দুস, রফিকুল ইসলাম, সাঈদ হোসেন প্রমূখ। জানা যায়, প্রথমবারের মতো গঠিত এই কমিটিতে উপজেলার ৫৫টি ডেকোরেটরের মালিকদেরকে সদস্যের আওতায় আনা হয়। পরে মো. ইব্রাহীম খন্দকার সভাপতি, সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক, খোরশেদ আলম সাংগঠনিক সম্পাদক ও রঞ্জন গমেজকে কোষাধ্যক্ষ করে ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
কালীগঞ্জে দুর্ঘটনায় কবলিত পরিবারের মাঝে অনুদান

গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের অনুদান প্রদান করা হয়েছে।
জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদারের উদ্যোগে জেলা প্রশাসক কর্তৃক বরাদ্দ পেয়ে উপজেলার প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় জামালপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অনুদানের চেক প্রদান করা হয়। এতে কালীগঞ্জের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ও আহত ১০টি পরিবারের মাঝে মোট ৭০ হাজার টাকা প্রদান করা হয়। এদের মধ্যে রয়েছে উপজেলার জামালপুর ইউনিয়নের ৮ জন, বাহাদুরসাদী ইউনিয়নের ১ জন ও কালীগঞ্জ পৌরসভার ১ জন। এ সময় উপস্থিত ছিলেন- জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খাইরুল আলমসহ পরিষদের সদস্যবৃন্দ।




