পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ ইন্সপেক্টর জেনারেল অফ রেজিষ্ট্রেশন ঢাকার অনুমোদন সাপেক্ষে পত্নীতলায় সাব রেজিষ্ট্রি অফিসের উদ্যোগে দলিল লেখকদের সেড নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন বুধবার রেজিষ্ট্রি অফিস চত্বরে অনুষ্ঠিত হয়। উক্ত কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াদ মোঃ রফিক। এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা সাব রেজিষ্টার আব্দুর রব মিয়া, দলিল লেখক সমিতির সভাপতি পান মোহাম্মদ, সেক্রেটারি রোস্তম আলী সহ অন্যান্য দলিল লেখক সুধীজন প্রমুখ।

পত্নীতলা সাব রেজিষ্ট্রি অফিস থেকে প্রতি বছর সরকার প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকার রাজস্ব পেয়ে থাকেন। পত্নীতলা সাব রেজিষ্ট্রি অফিসের ১২০ জন দলিল লেখকদের বসার জন্য উক্ত সেড নির্মাণ করা হয় বলে সাব রেজিষ্টার জানান।




