শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ৩ মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেফতার করেছে শ্রীবরদী থানা পুলিশ। ১২ মে সোমবার গভীর রাতে শ্রীবরদী থানার ওসি বেলাল উদ্দিন তরফদারের তত্বাবধানে এএসআই আলী হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার কুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো ফরহাদ(২২), আরফান মিয়া(৪০) ও মুক্তার হোসেন (২৫)। ওই ঘটনায় এএসআই ইউসুফ আলী বাদী হয়ে মাদক আইনে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছেন। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপদ করা হয়।




