ads

সোমবার , ১২ মে ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নরসিংদীতে জাতীয় ভূমি জোনিং শীর্ষক প্রকল্পের জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
মে ১২, ২০১৪ ৫:৩৫ অপরাহ্ণ
নরসিংদীতে জাতীয় ভূমি জোনিং শীর্ষক প্রকল্পের জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি : জাতীয় ভূমি জোনিং শীর্ষক প্রকল্পের জেলা পর্যায়ের এক কর্মশালা গতকাল সোমবার নরসিংদীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূমি মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব ও জাতীয় ভূমি জোনিং প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ শাহাদাৎ হোসেন। অন্যান্যের মধ্যে জাতীয় ভূমি জোনিং প্রকল্পের টিম লিডার মোঃ নজরুল ইসলাম, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ কামাল হোসেন, শিবপুরের উপজেলা নির্বাহী অফিসার মনিরা বেগম, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, বর্তমান সভাপতি হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। একটি সুনির্দিষ্ট ভৌগলিক এলাকাকে তার ভূমি ব্যবহার, প্রাকৃতিক বৈশিষ্ট্য ও বিদ্যমান গুণাগুন যথাযথভাবে বিশ্লেষণ করে বিভিন্ন অঞ্চলে সীমারেখা দ্বারা চিহ্নিত করাকে ভূমি জোনিং বলা হয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো  কোন ভৌগোলিক এলাকার ভূমির বর্তমান ব্যবহার, ভূমির গঠন প্রকৃতি, ভূমির বিদ্যমান রাসায়নিক গুণাগুণ, ঐ এলাকার আর্থ সামাজিক ও পরিবেশগত প্রভাব নিরূপন। ভূমি জোনিং এর উদ্দেশ্য সমূহ হলো, কৃষি, মৎস্যসম্পদ, বন, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, পর্যটন, শিল্প কারখানা ইত্যাদি ক্ষেত্রে ভূমির গুণাগুণ ও বৈশিষ্ট্য অনুযায়ী এর পরিকল্পিত ও পরিমিত ব্যবহার নিশ্চিত করা। এ লক্ষ্যে জাতীয় ভূমি জোনিং প্রকল্প (দ্বিতীয় পর্যায়ে) নামে সমতল ভূমির ৪০ টি জেলার ৩০১টি উপজেলায় বাস্তবায়িত করা হয়েছে। জাতীয় ভূমি ব্যবহার নীতিতে ভূমি জোনিং এর পাশাপাশি ভূমি জোনিং আইন এবং গ্রাম উন্নয়ন এ্যাক্ট প্রনয়নের সুবারিশ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!