ads

রবিবার , ১১ মে ২০১৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাঘা মাদকমুক্ত করতে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান অতিরিক্ত জেলা প্রশাসকের

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১১, ২০১৪ ৮:৫৮ অপরাহ্ণ
বাঘা মাদকমুক্ত করতে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান অতিরিক্ত জেলা প্রশাসকের

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলাকে মাদকের করালগ্রাস থেকে মুক্ত করে যুব সমাজকে রক্ষায় সামাজিকভাবে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। উপজেলার আড়ানী মনোমোহীনি উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল রোববার সকাল ১০টায় অনুষ্ঠিত মাদকবিরোধী সেমিনার থেকে এ আহ্বান জানানো হয়। একটি সেচ্ছাসেবী সংগঠন ”অনুশীলন” কর্তৃক আয়োজিত ও আড়ানী মনোমোহীনি উচ্চ বিদ্যালয় এর সহযোগিতায় আড়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত রাজশাহী জেলা প্রশাসক (রাজস্ব) দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ। 

Shamol Bangla Ads

অনুষ্টানে বক্তারা বলেন, দিনের পর দিন মাদকের নিরাপদ ঘাঁটিতে পরিণত হয়েছে। প্রশাসন তা নির্মূলে সচেষ্ট রয়েছে। মাদকের কারনে ধ্বংসের মুখে পতিত হচ্ছে যুবসমাজ। মাদকের কারণে হচ্ছে চুরি ছিনতাই, অপহরণ। হচ্ছে খুনের মতো ঘটনা। বক্তারা অভিযোগ করে বলেন, হঠাৎ করে মাদকের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের অবাধ বাণিজ্যে জড়িয়ে পড়েছে ছাত্র-যুবক থেকে নারীরাও। পুলিশ প্রশাসনের উদাসিনতা ও কিছু কিছু কর্মকর্তার ইন্ধনে মাদক ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। ফলে চরম উদ্বিগ্ন এখন অভিভাবক থেকে শুরু করে সুশীল সমাজের প্রতিনিধিরা। অবিলম্বে মাদকের ভয়াবহ করালগ্রাস থেকে যুব ও ছাত্র সমাজকে রক্ষায় পুলিশ প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
অনুশীলনের উপদেষ্টা ও সাংবাদিক মঞ্জুরুল আলম মাসুমের পরিচলনায় অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাসিন, প্রথম আলোর জেলা প্রতিবেদক ও অনুশীলনের উপদেষ্টা অধ্যাপক আবুল কালাম মোহাম্মদ আজাদ, বাঘা থানা অফিসার ইনচার্জ ওসি আমিনুর রহমান, আড়ানী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশরাফ আলী, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহাবাজ আলী, আড়ানী উচ্চ বিদ্যালয় পরিচানা কমিটির সভাপতি আব্দুল মতি মতিন, অনুশীলন এর পরিচালক গোলাম তোফাজ্জল কবীর মিলন, অনুশীলনের সদস্য শিক্ষক শাজাহান আলী, ফারুক হোসেন, মাসুদ রানা, বাঘা প্রেস ক্লাবের সভাপতি ডাঃ আব্দুল লতিপ মিয়া, অনুশীলনের উপদেষ্টা ও সাংবাদিক আমানুল হক আমান প্রমুখ।
অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে একটি র‌্যালি বিদ্যালয়ের সাড়ে আট শতাধিক শিক্ষার্থীদের নিয়ে আড়ানী পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করা হয়। অনুষ্ঠান চলাকালীন রাজশাহী বেতারের শিল্পী রেজাউল করিম মাদক বিরোধী গানও পরিবেশন করেন। অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী ১৫ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে নেতৃত্ব দিবেন ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক নবির ইসলাম বাবু। শিক্ষার্থীদের নিয়ে একটি শপদ বাক্য পাট করান অনুশীলনের সদস্য রিপন মাহাম্মুদ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!