কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা দামুড়হুদার দর্শনা থেকে মিঠু বেগম (৩৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার স্বামী নিজাম হয়দার দামুড়হুদা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। ১০ মে শনিবার সন্ধ্যায় ওই অভিযোগ করা হয়।

পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বিকেলে পারকৃষ্ণপুর গ্রামের মিঠু বেগম পার্শবর্তী দর্শনা শহরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুজির পর না পেয়ে তার স্বামী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ মিঠু বেগমকে উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ।




