ads

শনিবার , ১০ মে ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বগুড়ায় বাল্যবিয়ে দেয়ার অপরাধে স্বজনদের জেল-জরিমানা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১০, ২০১৪ ৭:৩৪ অপরাহ্ণ

Bogra - Ballo Bibaho News (02) 1প্রতীক ওমর, বগুড়া : বগুড়ায় অপ্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়েদের বিয়ে দেয়ার অপরাধে বরের বাবা ও কনের মামার ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

Shamol Bangla Ads

গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শাজাহানপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালতে এই রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান ।
শুক্রবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পারতেখুর গ্রামে বাল্য বিয়ের বিরুদ্ধে অভিযান চালান ইউএনও আব্দুর রহমান। ঘটনাস্থলে গিয়ে দেখেন বিয়ের কবুল পড়ানো সম্পন্ন হয়েছে। এমতাবস্থায় তিনি নাবালিকা কনে পারতেখুর গ্রামের মোবারক আলীর মেয়ে আরিফা আক্তার আশা এবং নাবালক বর খরনা সরকার পাড়ার আবু তালেবের ছেলে মোমিনকে আটক করে। এসময় কাজী পালিয়ে গেলে বিয়ে নিবন্ধনের রেজিস্টার বই আটক করেন। পরে স্থানীয় ইউপি সদস্য মুনসুর রহমান, মনোয়ারা বেগম এবং ইউপি সচিব ফরিদুল ইসলাম রাজু’র সহায়তায় বর ও কনের অভিভাবকদের ইউএনও’র কার্যালয়ে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালতে বরের বাবা আবু তালেবের ১ মাসের কারান্ড, কনের মামা রফিকুল ইসলামের ১ মাসের কারাদন্ড, কনের মা রহিমা বেগমের ১ হাজার টাকা জরিমানা এবং বর-কনে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তাদের বিয়ের উপর নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে।

Need Ads
error: কপি হবে না!