ads

শুক্রবার , ৯ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পূর্বধলায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৯, ২০১৪ ৪:০৯ অপরাহ্ণ
পূর্বধলায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

মোহাম্মদ আলী জুয়েল, পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলা উপজেলার বড় ইলাশপুর গ্রামে গতকাল বুধবার দুপুরে পানিতে ডুবে তিন শিশু মারা গেছে। নিহতরা হল, উপজেলা সদর ইউনিয়নের বড় ইলাশপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম (৬), সিরাজুল ইসলামের মেয়ে কনিকা আক্তার (৫) ও শামছউদ্দিনের মেয়ে সুমনা বেগম (৬)।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুর দেড়টার দিকে ওই তিন শিশু বাড়ির পাশের ধলাই নদীতে গোসল করতে নামে। এ সময় তারা একে একে নদীর পানিতে তলিয়ে যায়।
পরে খবর পেয়ে প্রথমে কনিকাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ছাড়া অন্য দুইজন নিখোঁজ হয়ে যায়।পরে নদীতে অনেক খোঁজাখোঁজি করে সুমনা ও মাজহারুলের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

পূর্বধলায় প্রতিপক্ষের হামলায় এক যুবকের মৃত্যু

Shamol Bangla Ads

নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আল-মামুন ফকির (২৫) নামে এক যুবক প্রতিপক্ষের হামলায় গতকাল বুধবার ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
নিহতের পারিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্বশত্রæতার জের ধরে গত ১ মে বৃহস্পতিবার বিকেলে ইচুলিয়া বাজার হতে সাইকেল যোগে বাড়ি ফেরার পথে হত্যাকারীদের বাড়ির পেছনের রাস্তায় ওতপেতে থাকা পরিকল্পিতভাবে একই গ্রামে মোঃ আলীসহ তার ৩ ছেলে এনামুল (২৫), খাইরুল (২০), রেজাউল (২৮) ও চাঁন মিয়ার ছেলে রাসেল (১৯) সঙ্গবদ্ধ হয়ে মামুনের উপর আক্রমন করে। তার চিৎকারে আশপাশের লোকজন আহত অবস্থায় উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আল-মামুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করলে গতকাল বুধবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান বলেন, এ ব্যাপারে নিহতের পরিবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!