তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : বিগত বছরের ন্যায় এবারও জাতীয় কবি নজরুল ইসলামের ১১৫তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
তিনদিনব্যাপী অনুষ্ঠানসূচী’র মধ্যে রয়েছে প্রথমদিন ২৫ মে রোববার সকাল ৯টায় শিল্পকলা একাডেমীতে চেতনায় নজরুল প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, বিকেল সাড়ে ৫টায় টাউন হল বীরচন্দ্রনগর মিলনায়তনে নজরুল জন্ম বার্ষিকী’র শুভ উদ্বোধন এবং “নজরুল এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ”- শীর্ষক আলোচনা সভা। রাত ৮টায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয়দিন ২৬ মে সোমবার বিকেল ৪টায় কুমিল্লার মুরাদনগরস্থ দৌলতপুর এ আলোচনা সভা, রাত ৮টায় মুরাদনগর উপজেলা র্নিবাহী অফিসার ও কুমিল্লা শিল্পকলা একাডেমী’র যৌথ পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। তৃতীয়দিন ২৭ মে মঙ্গলবার বিকেল ৫টায় টাউনহল বীরচন্দ্র নগর মিলনায়তনে আলোচনা সভা ও প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ। অত:পর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে। এদিকে, ২৩ মে শুক্রবার সকাল ১০টায় কুমিল্লা শিল্পকলা একাডেমীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি প্রতিযোগিতা।
এতে কুমিল্লা জেলা প্রশাসক মো: তোফাজ্জল হোসেন মিয়া’র সভাপতিত্বে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার ভৌমিক, জেলা সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর, বাংলাদেশ বেতার কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো: আসাদ উল্লাহ, নজরুল পরিষদ সম্পাদক সাংবাদিক অশোক বড়–য়া, কালচারাল কমপ্লেক্স অফিসার বশির উল আনোয়ার, টাউনহল বীরচন্দ্রনগর মিলনায়নের সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, নাট্যব্যক্তিত্ব বদরুল হুদা জেনু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নৃপেন্দ্র কুমার চক্রবর্ত্তী, আবৃত্তিকার মো: মাহতাব সুমন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.কে.এম মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুহম্মদ গোলামুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো: ফরিদ উদ্দিন, বিটিভি’র কুমিল্লা জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম রতন, দৈনিক শিরোনাম এর প্রধান প্রতিবেদক মোতাহার হোসেন মাহবুব, কুমিল্লা সিটি প্রেসক্লাব সম্পাদক তাপস চন্দ্র সরকার, যুগান্তর বুড়িচং প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন, দৈনিক কুমিল্লার কাগজ এর স্টাফ রিপোর্টার মাহফুজ নান্টু, ফটো সাংবাদিক এন.কে রিপন, ফটো সাংবাদিক জুয়েল আহমেদ, ক্যামেরাম্যান সাকিব সহ বিভিন্ন সাংস্কৃতিক ও সুশীল সমাজ এর ব্যক্তিবর্গ।




