ads

বৃহস্পতিবার , ৮ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝালকাঠিতে কবিগুরুর ১৫৩তম জন্মজয়ন্তী

শ্যামলবাংলা ডেস্ক
মে ৮, ২০১৪ ৭:০৪ অপরাহ্ণ

ROBINDRO JOYONTIঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে উদীচী শিল্পী গোষ্ঠী, হিরণনট্ট সঙ্গীত শিক্ষালয় ও রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের উদ্যোগে প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে কবি’র প্রতি শ্রদ্ধা নিবেদন, প্রদীপ প্রজ্জ্বলন, কেককাটা, আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সহ-সভাপতি গোলাম সাঈদ খান এতে সভাপতিত্ব করেন। উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি পতিত পাবন নট্ট, সূর্যালোক নিউজ সম্পাদক,বিটিভি ও যুগান্তর জেলা প্রতিনিধি হেমায়েত উদ্দিন হিমু এবং সংস্কৃতিকর্মী মাহফুজা রহমান শিখা, পূজা মন্ডল মৌ ও জয়জিৎ কুমার কুন্ডু কবিগুরুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। হিরণনট্ট সঙ্গীত শিক্ষালয়ে আয়োজিত অনুষ্ঠানে পরে শিল্পীরা রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন। শিল্পীরা হচ্ছে- অর্নব সত্তম রায়, পূজা মন্ডল, চৈতি, মুন, রাইমা, তৃষা, হৃদিতা, প্রজ্ঞা, দীপ্ত, জয়জিৎ, মন, অর্নব বড়াল, রিয়া, পূর্ণ, অর্ণ ও তমা প্রমূখ।

Need Ads
error: কপি হবে না!