জামালপুর সংবাদদাতা : জামালপুরের বকশীগঞ্জে গাজাঁসহ আবু বক্কর সিদ্দিকী (৪৮) নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বকশীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোস্তাছিনুর রহমান জানান, ৫ মে সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দিকপাড়া গ্রামে তার বসত বাড়ীতে অভিযান চালিয়ে বিক্রির জন্য রাখা ৮০ পুরিয়া গাঁজাসহ মাদক ব্যবসায়ী আবু বক্কর (৪৮) কে আটক করে। এব্যাপারে থানায় মামলা হয়েছে। আটক আবু বক্কর ওই এলাকার মৃত বদেল খা’র ছেলে।




