মৌলভীবাজার প্রতিনিধি : কুলাউড়া পৌরসভার ৪নং ওয়ার্ডে সুষ্ট শান্তিপূর্নভাবে কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্টিত হয়েছে। গতকাল ৫মে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌর এলাকার সান রাইজ কিন্ডার গার্টেন স্কুলে ভোট গ্রহন অনুষ্টিত হয় এবং বিকেলে ফলাফল ঘোষনা করা হয়।
উপ-নির্বাচনে ৩ জন প্রার্থীর মধ্যে তানভীর আহমদ শাওন (ফুটবল) ৪৬৮ভোটে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আজমল আলী শামীম(হরিন) পেয়েছেন ২৯১ভোট। এছাড়াও জ্যোতির্ময় দেব রিপন (বালতি) ১৫০ভোট পেয়েছেন।
উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ শহীদুল ইসলাম এবং প্রিজাইডিং অফিসার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, কুলাউড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের ৩বারের নির্বাচিত কাউন্সিলর নাজির আহমদ অপু দির্ঘদিন ক্যান্সার সহ নানা রোগে অসুস্থ থাকার পর গত ১৩ফেব্রæয়ারী মৃত্যুবরন করেন। এতে কাউন্সিলর পদটি শূণ্য হয়।
মৌলভীবাজারে একই রাতে ৭ দোকানে দুর্ধর্ষ চুরি

মৌলভীবাজারের সদর উপজেলার কনকপুর ইউনিয়নের শাহবন্দর এলাকায় একই রাতে সাতটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ৫ মে সোমবার ভোরে শাহবন্দর পয়েন্ট এরাকায় এ ঘটনা ঘটে। চুরি হওয়া দোকান গুলো হচ্ছে, তারেক ষ্টোর, শাহাজালাল এন্টারপ্রাইজ, সাদিয়া এন্টারপ্রাইাজ, সানি ষ্টোর, মামনি ষ্টোর, তপু ষ্টোর, কাওছার ষ্টোর। দোকানের মালিকরা জানান, সকালে দোকান খুলতে আসলে দেখা যায় দোকানের তালা ভেঙ্গে চোরেরা নগদ টাকাসহ মালামাল চুরি করে নিয়ে যায়। একই ভাবে বাজারের আরো ছয়টি দোকানে চুরি সংঘটিত হয়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুছ ছালেক জানান, এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




