ads

সোমবার , ৫ মে ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা সমাপ্ত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৫, ২০১৪ ৪:৩৮ অপরাহ্ণ

sherpur Map Wস্টাফ রিপোর্টার : শেরপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজে আয়োজিত ৩ দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষ হয়েছে। এ উপলক্ষ্যে ৫ মে সোমবার সমাপনী দিনে দুপুরে কলেজ অডিটরিয়ামে বিতর্ক প্রতিযোগিতা এবং শিক্ষকদের উপস্থিতিতে মাল্টিমিডিয়া ক্লাশ সংক্রান্ত এক সেমিনার অনুষ্ঠিত হয়। বিকেলে আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছারওয়ার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মেহেদুল করিম, পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আশীষ চন্দ্র কর ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Shamol Bangla Ads

উলে­খ্য, এবারের মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আইটি ক্লাবের অংশগ্রহণে ২১ টি স্টলে অনলাইন কুৃইজ, ই-সেবা সংক্রান্ত প্রামান্য অনুষ্ঠান, আউটসোর্সিং বিষয়ক সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা স্থান পায়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ বিজ্ঞান সচেতন বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।

Need Ads
error: কপি হবে না!