ads

সোমবার , ৫ মে ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজশাহীর উন্নয়নে সকলের সহায়তা চাইলেন মেয়র বুলবুল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৫, ২০১৪ ১:৫৮ অপরাহ্ণ

RCC Mayorওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : ক্ষমতা গ্রহণের ছয় মাস পর প্রথমবারের মত নগরীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তা বাস্তবায়নে সকলের সহায়তা চাইলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
৪ মে রবিবার দুপুরে নগর ভবনের শরিৎ দত্ত গুপ্ত সভা কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি নগর উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। এসময় তিনি আগামী দিনে তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করেন।
রাজশাহী সিটি মেয়র বুলবুল বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী বাজেটে নগরবাসীর ওপর নতুন করে কোনো কর আরোপ করা হবেনা। তবে পুরনো স্থাপনা, বসতবাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের স্থানে যা বর্ধিত করা হয়েছে সেই অংশের ওপর যাচাই-বাছাইয়ের পর নিয়মানুযায়ী করারোপ করা হবে। এসময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, প্রধান রাজস্ব কর্মকর্তা সৈয়দা জেবিন নিছা সুলতানা, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার।

Need Ads
error: কপি হবে না!