ads

রবিবার , ২ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুর্নীতির বিষয়ে কোনো কম্প্রোমাইজ নয় ॥ প্রধান বিচারপতি

খবর টি পড়েছেন : ২২২
দুর্নীতির বিষয়ে কোনো কম্প্রোমাইজ নয় ॥ প্রধান বিচারপতি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দুর্নীতির বিষয়ে কোনো কম্প্রোমাইজ করবো না। দুর্নীতি একটি ক্যান্সার। ২ জানুয়ারি রবিবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

Shamol Bangla Ads

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, দুর্নীতি যেই করুক আমার কর্মকর্তা-কর্মচারী হলেও তাকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, ‘আঙুলে ক্যান্সার হলে যেমন কেটে ফেলতে হয়, দুর্নীতিও তেমনি।’ ওইসময় তিনি মামলাজট কমানো, বিচারবিভাগ থেকে দুর্নীতি দূর করা, বার ও বেঞ্চের মধ্যে সমন্বয়ে কাজ করার কথা বলেন।

নবনিযুক্ত প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল ছাড়াও বারের সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলও বক্তব্য রাখেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কিশোরগঞ্জে ধনিয়া চাষে লাভের মুখ দেখছেন চাষীরা পরবর্তী সংবাদ প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ॥ স্পিকার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads