ads

বুধবার , ২৯ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসি গঠনে আইন করার সুযোগ নেই : আইনমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩২৬
ইসি গঠনে আইন করার সুযোগ নেই : আইনমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নতুন নির্বাচন কমিশন গঠনে নতুন করে আইন প্রণয়নের সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার সকালে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আনিসুল হক বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে আগামী বছরের ১৫ জানুয়ারি। এই অল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের কোনো সুযোগ নেই।’
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করেছেন। ইতোমধ্যে জাতীয় পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), তরিকত ফেডারেশন সংলাপে গিয়ে ইসি গঠনে আইন প্রণয়নের প্রস্তাবনা দিয়েছেন।

Shamol Bangla Ads

ওয়ার্কার্স পার্টির প্রস্তাবনায় বলা হয়েছে, জাতীয় সংসদের নতুন বছরের প্রথম অধিবেশনের শুরুতেই এই আইন উত্থাপন করে জরুরি ভিত্তিতে তা পাস করা যেতে পারে। নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত সংবিধান বর্ণিত বিধি পরিপূরণে আপনি (রাষ্ট্রপতি) সরকারকে এই নির্দেশ দিতে পারেন। ‘অন্যথায় প্রতিবারের মত এবারও নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক জন্ম দেবে এবং এ ধরনের আস্থাহীনতার পরিবেশে নির্বাচন কমিশন যথাযোগ্য ভূমিকা পালন করতে পারবে না’-বলে উল্লেখ করেছে ওয়ার্কার্স পার্টি।

সংলাপে গিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সরকার যদি মনে করে এখন আইন করা সম্ভব নয়, তাহলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে করতে পারেন। পরবর্তী সময়ে সেটি আইনে পরিণত করা যাবে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মহামান্য রাষ্ট্রপতি সংলাপ করছেন। তারা ইসি গঠনে আইন প্রণয়ণের যে দাবি জানিয়েছেন, আমিও তার সাথে একমত। কিন্তু আমি বলব, এখন নতুন করে আর আইন করা সম্ভব নয়। তাছাড়া সংসদকে পাশ কাটিয়ে নতুন করে অধ্যাদেশ জারিও সম্ভব নয়।’

Shamol Bangla Ads

দুর্নীতিতে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিশেষ শর্তে অস্থায়ীভাবে মুক্ত থাকা অবস্থায় বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার ‘আইনি সুযোগ নেই’ বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মতামত পাঠিয়েছে আইন মন্ত্রণালয়।
এ বিষয়ে ক্র্যাবের অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে তার পরিবারের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছিল, তা ফৌজদারি দণ্ডবিধির ৪০১ ধারা অনুযায়ী নিষ্পত্তি হয়ে গেছে। তাকে আবার বিদেশে নিয়ে যেতে হলে নতুন করে আবেদন করতে হবে।’ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার ‘সুচিকিৎসার’ সব বন্দোবস্ত করা হয়েছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।
অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম ও ক্র্যাবের সভাপতি মিজান মালিক বক্তব্য দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়ে যুক্তরাষ্ট্র আবার সবক দেয়… পরবর্তী সংবাদ শক্তিশালী ইসি গঠনে বিএনপি এগিয়ে আসবে : আশা…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads