আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার তারিকাটা এলাকায় দিগন্ত জুড়ে সোনালী ধানের মাঠ। চারিদিকে সবুজের সমারোহ। বোরো ধানের ক্ষেতগুলো যেন তারুন্যের হাসি হাসছে। কৃষকের মুখেও এক চিলতে হাসি। ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচীর আওতাধীন আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা বøকের ১৯ জন কৃষক ১৬.৮ একর জমিতে হাইব্রীড আলোড়ন ধান, ২৭ জন কৃষক ২০.১৯ একর জমিতে হাইসান ৩৩ সূর্যমুখী চাষাবাদ করেছেন। গতকাল তারিকাটা বøকে ধান ও সূর্যমুখীর শস্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসারমোঃ শাহ আলম, সভাপতিত্ব করেন আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচীর উপজেলা ব্যবস্থাপক মোঃ সেলিম রেজা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব বিধান কৃষ্ণ হালদার, ব্র্যাক কর্মকর্তা এস.এম. জেনারুল ইসলাম, আবদুল গফুর, রবিউল ইসলাম, মোঃ আক্কাস আলী, আকলিমা, রিনা রানী, এছাড়াও উপস্থিত ছিলেন বøক এবং বøকের বাইরের আমন্ত্রিত কৃষক ও কৃষানীরা। উপজেলা কৃষি অফিসার সরেজমিনে থেকে শস্য কর্তন করেন। একর প্রতি আলোড়ল ধান ১০৬ মন এবং সূর্যমুখী ৩৫.৮ মন উৎপাদন হয়। বøকের কৃষক রিয়াজ, মজিবর, শাহ আলম বলেন “ ব্র্যাকের বিশেষ পদ্ধতিএস আর আই এবং রশি ধরে লাইন করে একটা একটা করে চারা ও আট লাইন পরপর ১৬ ইঞ্চি ফাঁকা করে ধানের চারা রোপন করেছি। এই পদ্ধতি চাষাবাদ করে আমরা বাম্পার ফলন পেয়েছি। কৃষকরা বলেন আমাদের বয়সে এই জমিতে এত পরিমান ধান উৎপাদন করতে পারি নাই। ব্র্যাকের এই নিয়ম মেনে আমরা অত্যন্ত লাভবান হয়েছি।

আমতলী উপজেলাতে এবার বোরো/রবি মৌসুমে হাইব্রীড আলোড়ন ধান ১৫৭.৪০ একর, হাইসান-৩৩, সূর্যমুখী ৩১৯.৩৮ একর, ভুট্টা-৪০.২৮ একর এবং ২৫.০৫ একর জমিতে বিভিন্ন সবজি ব্র্যাকের উদ্যোগে চাষাবাদ করানো হয়েছে। ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচীর উপজেলা ম্যানেজার মোঃ সেলিম রেজা ও কর্মসূচী সংগঠক এস.এম. জেনারুল ইসলাম জানান, “ আমতলী উপজেলায় ৭ টি ইউনিয়নে ২৩ টি বøকের মোট ৮৭৭ জন কৃষকের মাঝে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ, কারিগরী সহায়তা, নিবিড় তত্ত¡াবধান ও হাতে কলমে প্রশিক্ষনের মাধ্যমে ধান, সূর্যমুখী, ভুট্টা, বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করানো হয়েছে। উপজেলা কৃষি অফিসার এ সময় উপস্থিত কৃষকদের ধানের উৎপাদন খরচ কমিয়ে আনা এবং দক্ষ ও আদর্শ কৃষক হিসাবে গড়ে তোলার জন্য ব্র্যাককে ধন্যবাদ জানান।




