শ্যামলবাংলা ডেস্ক : অব্যাহত খুন, গুম অপহরণ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা‘ প্রত্যাহারের দাবিতে বিএনপির গণঅনশন কর্মসূচী অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার প্রেসক্লারে । ওই দিন কর্মসূচিতে যোগ দিচ্ছেন বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়া। এদিন বিকেল ৪টায় প্রেসক্লাবে গণঅনশনে যোগ দিয়ে তিনি সংহতি প্রকাশ করবেন। বিএনপির মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের উপস্থিতিতে সকাল নয়টা অনশন শুরু হবে, চলবে বিকেল ৫টা পর্যন্ত।শনিবার নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বি্এনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, সারাদেশে গুম, খুন অপহরণের ঘটনায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। আর এ গুম খুনের নেতৃত্ব দিচ্ছেন সরকারের কতিপয় আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় সদস্যরা। ওই সব ঘটনার তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৬ এপ্রিল দলটির ভারপ্রাপ্ত মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা করেন।




