ads

বুধবার , ৮ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরাজগঞ্জে ট্রাকে পেট্রোল বোমায় নিহত এক : দগ্ধ ৩

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৮, ২০১৪ ১২:২৭ পূর্বাহ্ণ

sirajganj_district_map_bangladesh-40_1336সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে আলু বোঝাই ট্রাকে হরতালকারীদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হয়ে একজন নিহত ও ৩ জন আহত হয়েছে। ৭ জানুয়ারী মঙ্গলবার রাত ৮টার দিকে হাটিকুমরুল-ঢাকা  মহাসড়কের সলঙ্গা থানার হোড়গাড়ি নামক এলাকায় ওই ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী ফরিদ আহম্মেদ জানান, বগুড়া থেকে ঢাকাগামী আলু বোঝাই ট্রাকটি ঘটনাস্থলে পৌছলে হরতাল সমর্থকরা তাতে পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে যায়। এসময় অগ্নিদগ্ধ হয়ে ট্রাকের কেবিনে থাকা একজন ঘটনাস্থলেই মারা যায়। আহত ৩ জনকে আশংকাজনক অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আগুণে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। সলঙ্গা থানা পুলিশ,হাটিকুমরুল হাইওয়ে থানা ও ফায়ারকর্মীরা এসে আগুণ নিয়ন্ত্রন আনে। তাৎক্ষনিক হতাহতদের ও নিহতর পরিচয় পাওয়া যায়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!