ads

শনিবার , ৩ মে ২০১৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডুমুরিয়ায় বিদ্যালয় বন্ধ করে প্রতিমন্ত্রীকে সংবর্ধনা!

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৩, ২০১৪ ৫:৫৭ অপরাহ্ণ
ডুমুরিয়ায় বিদ্যালয় বন্ধ করে প্রতিমন্ত্রীকে সংবর্ধনা!

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা স্কুল বন্ধ করে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রীকে সংবর্ধনা প্রদান করেছে। এ নিয়ে কিছু স্কুলের পরিচালনা কমিটি ও অভিভাবকেরা অসন্তোষ প্রকাশ করেন।
জানা গেছে, ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যৌথ আয়োজনে গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত¡রে মৎস্য ও প্রানী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দকে সংবর্ধণার আয়োজন করা হয়। আর ওই অনুষ্ঠান সফল করতে উপজেলার ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে সকল শিক্ষকরা সেখানে অংশ নেয়। এভাবে স্কুল বন্ধ রেখে অনুষ্টান করায় কিছু অভিভাবক ও পরিচালনা পরিষদের সদস্যরা অসন্তোষ প্রকাশ করেন।এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি স্কুলের সভাপতি জানান, আমরা স্কুলের সার্বিক খোঁজ-খবর রেখে থাকি। প্রতিমন্ত্রীকে সংবর্ধণা দেওয়া হবে, এটা অত্যন্ত ভাল কাজ। তবে শিক্ষকরা স্কুল বন্ধ করে অনুষ্টান করবে এ বিষয়ে আমাদের সাথে একটু কথা বললে ভাল হতো। এ প্রসঙ্গে প্রধান শিক্ষক আবদুল মজিদ গাজী, শেখ আনিছুর রহমান, শহিদুল ইসলাম মোড়ল ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, ‘শনিবার নিয়মিত স্কুলের দিন হলেও প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটির ব্যবস্থা থাকায় বিদ্যালয় বন্ধ করা হয়েছে। এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার ও অনুষ্ঠানের সভাপতি সুমন্ত কুমার পোর্দ্দার বলেন, শিক্ষকদের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধণায় প্রধান শিক্ষকরা একমত হয়ে সংরক্ষিত ছুটি দিয়ে তারা অনুষ্ঠান করেছেন। উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ সামছুদ্দৌজা বলেন, বিষয়টি নিয়ে আমি তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে সংরক্ষিত ছুটির কথা উল্লেখ করেন।
সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ ছাড়াও বিশেষ অতিথি’র বক্তব্যদেন, জেলা শিক্ষা অফিসার অশোক কুমার সমাদ্দার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছু দ্দৌজা, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সেলিম রেজা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মসিউর রহমান। এ সময় অন্যান্য শিক্ষক নেতা ও সুধীজন বক্তব্যদেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!