ads

শনিবার , ৩ মে ২০১৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালবৈশাখী ঝড়ে গলাচিপায় লঞ্চডুবি : ৮ লাশ উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৩, ২০১৪ ৮:৩১ অপরাহ্ণ

ফাইল ছবি

ফাইল ছবি

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : কালবৈশাখী ঝড়ে পটুয়াখালীর গলাচিপায় এমভি শাথিল-৩ নামের একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। ৩ মে শনিবার বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার কলাগাছিয়া লঞ্চঘাট থেকে এক কিলোমিটার দক্ষিণে পটুয়াখালী-গলাচিপা নৌ-রুটের কলাগাছিয়া নদীতে ওই ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২ টার সময় গলাচিপা থেকে পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে যায়। বিকেল ৩টার দিকে লঞ্চটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। লঞ্চে ৬০ জন যাত্রী ছিল। ১২ জন তীরে উঠতে সক্ষম হয়েছেন। লঞ্চডুবির পর পুলিশ ও স্থানীয় লোকজন ট্রলার নিয়ে উদ্ধারকাজ শুরু করেছেন। পুলিশ ৮ জনের লাশ উদ্ধার করেছে। এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন। এদিকে দুর্ঘটনা কবলিত লঞ্চটিকে উদ্ধার করতে বরিশাল থেকে উদ্ধারকারী জাহাজ রুস্তম রওয়ানা দিয়েছে বলে জানা গেছে।
উদ্ধার অভিযানে রয়েছেন গলাচিপা থানার এসআই নজরুল, কমল ও হালিম। তারা জানান, লঞ্চডুবির পর পুলিশ উদ্ধার কাজ শুরু করছে। এখন পর্যন্ত ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা আরও জানান, অন্ধকারে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!