ভোলা প্রতিনিধি : ভোলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে জেলা কমান্ডার পদে দোস্ত মাহামুদ ও উপজেলা কমান্ডার পদে অহিদুর রহমান বিজয়ী হয়েছে। বুধবার মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে জেলা কমান্ডার পদে দোস্ত মাহামুদ ও উপজেলা কমান্ডার পদে অহিদুর রহমান মনোনয়নপত্র জমা দেয়। এসময় অন্য মনোনয়ন পত্র জাম না পড়ায় তাদের বিজয় নিশ্চিত হয়।
আগামী ৫ জুন মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে জেলা কমান্ডার ও উপজেলা কমান্ডার পদে প্রার্থী নির্বাচিত হয়ে যাওয়ায় কেন্দ্রী পদের ভোট অনুষ্ঠিত হবে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল আরিফ জানান, জেলা কমান্ডার ও উপজেলঅ কমান্ডার পদে একক প্রার্থী মনোনয়ন পত্র জমা দেওয়ায় তাদরে বিজয়ী এক রকম নিশ্চিত বলা যেতে পারে।




