নজরুল ইসলাম বাচ্চু, চারঘাট (রাজশাহী) : সারা দেশের ন্যায় চারঘাটেও যথাযোগ্য মর্যাদায় চারঘাট মটর শ্রমিক ইউনিয়নের উদ্যেগে গতকাল বৃহস্পতিবার সকালে একটি র্যালী উপজেলা চত্ত¡র থেকে চারঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ মেষে বাসস্ট্যান্ড কার্য্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা মটর শ্রমিক সভাপতি জাহাঙ্গীর হোসেন (নাহারুল)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল সাবরিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক সেন্ডোরী কর্মকর্তা আবুল কালাম আজাদ, বাংলাদেশ শ্রমিক কল্যান ফাউন্ডেশন সভাপতি মিন্টু সরকার, চারঘাট মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহীন কাদির, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান জিয়া, সদস্য নাজমুল হক, মুনছুর, উজ্জ্বল, মিঠুরানা, সুকটা, জাকিরসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ। সভার শেষে মটর শ্রমিক নাজমুল হকের মাতার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেন নির্বাহী অফিসার।
চারঘাটে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট উপজেলার রাওথা গ্রামে ভারতীয় ১৯৬ বোতল ফেন্সিডিল পদ্মার চর থেকে নিয়ে আসার পথে উদ্ধার করে চারঘাট মডেল থানা পুলিশ। আড়ি পাতা এএসআই আঃ রহিম ও আরিফ পদ্মার চরে চোরাকারবারীদের পেছনে ধাওয়া করলে চোরাকারবারীরা টের পেয়ে ১৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল রেখে পালিয়ে যায়। এ ব্যাপারে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়।




