মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় ফলের দোকানে অভিযান চালিয়ে তরমুজে ফরমালিন মেশানোর অভিযোগ প্রমান হওয়ায় ২ ব্যবসায়িকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শহরের হোটেল বাজার এলাকায় ফলের দোকানে অভিযান চালায়। এসময় তরমুজে ফরমালিন মেশানোর অভিযোগ প্রমান হওয়ায় ব্যবসায়ি আমানুল ও আশান-এর কাছ থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বেশ কিছু তরমুজ বিনষ্ট করা হয়। মেহেরপুর সদর উপজেলা মৎস্য অফিসার জাকির হোসেন ও মেহেরপুর সদর থানার এসআই কুবাদ আলী সেখানে উপস্থিত ছিলেন।
মে দিবস উদ্যাপন উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতি সভা

মহান মে দিবস উদ্যাপন উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভপতিত্বে প্রস্তুতিমূলক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা, এনডিসি আমিনুল ইসলাম, সহকারি কমিশনার সাবরিনা শারমিন, দৈনিক মেহেরপুর-এর সম্পাদক রশিদ হাসান খান আলো, পলাশি পাড়া সমাজ কল্যণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, সেভ দি চিলড্রেনের প্রতিনিধি ফারুক হোসেন, ব্র্যাক মেহেরপুরের প্রতিনিধি মোশারফ হোসেন, পৌর কাউন্সিলর আল মামুন, মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ট্রাক ও টাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি কদর আলী, মেহেরপুর জেলা ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।
মেহেরপুর প্রথম বিভাগ ভলিবল লীগে টাউন ক্লাব ও চাঁদবিল জয়ী
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ভলিবল লীগে মেহেরপুর টাউন ক্লাব এবং সদর উপজেলার এইচ.ডি.ও.এল চাঁদবিল জয় লাভ করেছে।
মঙ্গলবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর টাউন ক্লাব ২-০ সেটে মেহেরপুর সূর্য তরুন ক্লাবকে পরাজিত করে। দিনের অপর খেলায় এইচ.ডি.ও.এল চাঁদবিল ২-০ গোলে গোলাম রহমান স্মৃতি সংঘকে পরাজিত করে।




