ads

মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মৌলভীবাজারে ডাকাতের গুলিতে বাড়ীর মালিক নিহত, আহত ৫

খবর টি পড়েছেন : ১৮৮
মৌলভীবাজারে ডাকাতের গুলিতে বাড়ীর মালিক নিহত, আহত ৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের সদর উপজেলায় ডাকাতের গুলিতে  বাড়ীর মালিক নজরুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায়  নারীসহ আহত হন পাঁচ জন। মঙ্গলবার ভোরে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের  হিলালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, হিলালপুর গ্রামের নজরুলের বাড়িতে ৯/১০ জনের ডাকাতদল ডাকাতি প্রস্তুতির সময় স্থানীয় লোকজন টের পেয়ে ডাকাতদের ধাওয়া করে।এসময় ডাকাতরা গুলি ছুঁড়লে বাড়ীর মালিক নজরুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।  পরে ডাকাতদল পালিয়ে যায় । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুছ ছালেহ বিষয়টি নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঠাকুরগাঁও বন্ধু চুলার র‌্যালী পরবর্তী সংবাদ বাকৃবিতে চলছে সর্বাত্বক ছাত্রধর্মঘট : ক্লাস-পরীক্ষা বন্ধ