ads

মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আসুন সবাই সব কিছু বাদ দিয়ে দেশের কথা টিন্তা করি : বি চৌধুরী

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৯, ২০১৪ ৭:৫৪ অপরাহ্ণ

5555শ্যামলবাংলা ডেস্ক : বিকল্পধারা সভাপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘আসুন আমরা সবাই সব কিছু বাদ দিয়ে দেশের কথা, জনগণের কথা চিন্তা করে তিস্তা ইস্যুতে ঐক্যবদ্ধ হই। আন্দোলন শুরু করি। ২৯ এপ্রিল মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) আয়োজিত ‘তিস্তাসহ ভারত-বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীসমূহের পানির ন্যায্য হিস্যা আদায়ের উপায়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় সাবেক এই রাষ্ট্রপতি ওই কথা বলেন।

Shamol Bangla Ads

’তিস্তার পানি নিয়ে রাজনীতি না করার কথা বলে তিনি ,  ভেদাভেদ ভুলে তিস্তা ইস্যুতে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামার আহবান জানান।

তিনি বলেন, ‘ভারত কেন আমাদের পানি দিতে চায় না- কারণ তারা নিজেদের মস্ত বড় দেশ মনে করে। সেই সঙ্গে আমাদের দেশকে তারা তাদের তাবেদার মনে করে। এজন্যই তারা আমাদের তোয়াক্কা করে না। তারা চায় পানির অভাবে বাংলাদেশ শুকিয়ে মরে যাক। যেভাবে তারা সীমান্তে নির্বিচারে পাখির মত বাংলাদেশিদের হত্যা করছে।’

Shamol Bangla Ads

ভারতের কাছ থেকে দাবি আদায়ে সাহসী, দূরদৃষ্টি সম্পন্ন হতে সরকার ও সংসদকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পার্শ্ববর্তী দেশের সঙ্গে সমস্যা হলে এ সরকার প্রতিবাদ করতে পারে না। তারা বলে ভারতের নির্বাচন সম্পন্ন হলে ব্যাপারটি দেখা যাবে। এটি চরম হাস্যকর, জনগণের সঙ্গে প্রতারণা।’

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন।

বক্তব্য রাখেন, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, লেখক গবেষক ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সায়ীদ, বিকল্পধারা সভাপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের অধ্যাপক ড. আসিফ নজরুল, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান মাহমুদ, ইকবাল সিদ্দিকী, সাবেক এমপি এমএ গোফরান প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!