ads

রবিবার , ২৭ এপ্রিল ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে আইডিবি’র অর্থ সহায়তা অব্যাহত থাকবে : আইডিবি’র প্রেসিডেন্ট

খবর টি পড়েছেন : ২১১
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে আইডিবি’র অর্থ সহায়তা অব্যাহত থাকবে : আইডিবি’র প্রেসিডেন্ট
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

sharonkhola picture (1) 27.04.14নজরুল ইসলাম, শরনখোলা (বাগেরহাট) :  আইডিবি’র প্রেসিডেন্ট ড. আহম্মদ মোহাম্মদ আলী বলেছেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে আইডিবি’র অর্থ সহায়তা অব্যাহত থাকবে। আইডিবি’র অর্থায়নে নির্মিত স্কুল-কাম সাইক্লোন শেল্টারগুলিতে ছাত্র-ছাত্রীদের মান সম্মত শিক্ষা দান করে সুন্দর জীবন গঠন  করার জন্য সকলকে সহযোগিতায় এগিয়ে আসতে  হবে। যিনি এ অর্থ দান করেছেন  এ রকম ভালো কর্মকান্ড অন্যরা যদি দেখেন তাহলে বিত্তবানরা এগিয়ে আসতে উৎসাহ বোধ করবেন। গতকাল রোববার দুপুর এক টায় আইডিবি’র অর্থায়নে শরনখোলা উপজেলা সদরের রায়েন্দা পাইলট হাই স্কুল কাম সাইক্লোন শেল্টার উদ্বোধন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এসময় তার সাথে ছিলেন ইআরডি সচিব মোঃ মেজবাহা উদ্দিন, ত্রান ও দূর্যোগ মন্ত্রনালয়ের সচিব মোঃ মেজবাহুল আলম, প্রাথমিক ও গন-শিক্ষা সচিব কাজী আকতার হোসেন, ফায়েল-খায়ের প্রকল্পের উপদেস্টা ও ব্র্যাক ইউনির্ভসিটির সাবেক ভাইস চ্যান্সেলর ড. জামিলুর রেজা চৌধুরী, বাগেরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ শুকুর আলী, উপ-সচিব ফাতিমা ইয়াসমিন, পুলিশ সুপার মোল­া নিজামুল হক, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ ইসকেন্দার আলী খাঁন, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সিইও মোঃ ফজলুর রহমান, কো- অর্ডিনেটর ড. এস সালেম, উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকন, ইউএনও কে, এম মামুন উজ্জামান প্রমূখ। এর পূর্বে আইডিবি’র প্রেসিডেন্ট স্কুল কাম শেল্টারের নাম ফলক উন্মোচন শেষে ফায়েল খায়ের সুবিধাভোগী নারীদের সাথে মতবিনিময় ও সুদমুক্ত ঋনের টাকার চেক প্রদান করেন। আইডিবি প্রেসিডেন্ট ড. আলী দুপুরে সোয়া এক টায় হেলিকপ্টারে করে উপজেলা সদরের রায়েন্দা পাইলট হাই স্কুল মাঠে সফর সঙ্গীদের নিয়ে হেলিপ্যাডে অবতরন করেন।
sharonkhola picture (2) 27.04.14শরণখোলা ফায়ের খায়ের প্রকল্পের ইউনিট ইন-চার্জ মোহাম্মদ আব্দুল­াহ্ জানান, আইডিবি ও আইবিএফ’র পরিচালনায় সিডরে ক্ষতিগ্রস্ত উপজেলার ৯হাজার ৭’শ পরিবারকে বিনা সুদে ১৫ কোটি উনপঞ্চাশ লাখ ৮০ হাজার টাকা ঋন প্রদান করা হয়েছে। এছাড়া, বিশেষজ্ঞ প্রশিক্ষক কৃষি, মৎস্য চাষ ও পশু পালনের উপর ১০৭টি প্রোগ্রামের মাধ্যমে ৪ হাজার ৮’শ ১৫টি পরিবারকে হাতে-কলমে প্রশিক্ষন দিয়ে স্বাবলম্বী করে তোলা হয়েছে।  ফায়েল খায়ের প্রকল্প সূত্রে জানা যায়, এ প্রকল্পের অধীন দেশের উপকূলীয় অঞ্চলে ২’শ টি শেল্টার নির্মিত হবে। এর মধ্যে ২৪টির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।  শেল্টার ও অন্যান্য প্রকল্প বাস্তবায়ন করতে আইডিবি’র ১৩০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ডিভিএম প্রোগ্রাম আধুনিকায়ন বিষয়ক কর্মশালা… পরবর্তী সংবাদ ‘ খ্যাতের দিগে চাইলে পড়ানডা জুড়াইয়া যায়, এই…