কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেলা কারাগারের আনারুল ইসলাম (৫২) নামের এক হাজতি ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সোয়া নয়টায় আনারুল কারাগারে অসুস্থ্য হয়ে পড়লে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তির আধা ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুষ্টিয়া জেল সুপার নুরুল ইসলাম জানান, শুক্রবার রাতে হাজতি আসামী আনারুল (হাজতি নং-২৪২) হঠাৎ করে অসুস্থ্য হয়ে পড়ে। এরপর তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
কুষ্টিয়া জেনারেল হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার ড. অরবিন্দু পাল বলেন, হাসপাতালে ভর্তির আধাঘন্টা পর হৃদজনিত সমস্যার কারনে আনারুল ইসলামের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে জেনারেল হাসপাতালে লাশের ময়না তদন্ত হয়েছে।
কুষ্টিয়া দৌলতপুর থানার (ওসি) তদন্ত রাশিদুল আলম জানান, গরু চুরিকে কেন্দ্র করে হত্যা সংঘটিত হওয়ার ঘটনায় আনারুল ইসলামকে দৌলতপুর থানা পুলিশ গত ৯ জানুয়ারী গ্রেফতার করে। এরপর থেকে সে জেলা কারগারে অন্তরীন ছিল। আনারুল ইসলাম দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া গ্রামের মজির উদ্দিনের পুত্র।




