আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়া সীমান্তে অধিনায়ক পর্যায়ে বিজিবি ও বিএসএফের মধ্যে এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ঘন্টাকাল ব্যাপী বৈঠকটি উপজেলার চান্দা বিওপি পোস্টের ৯নং পিলারের কাছে অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সাতক্ষীরা ৩৮বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল শাহজান সিরাজ ও বিএসএফের পক্ষের নেতৃত্ব দেন ভারতের ১৫২বিএসএফ ব্যাটলিয়নের কর্নেল হারবিৎ সিং। গত কিছু দিন ধরে সীমান্তের চান্দা ¯¬ুইচ গেটের কাছে সোনাই নদীর তীরে মাটি কাটা ও ভাদিয়ালীর কামারপাড়ার কাছে ধান লাগানো জমিতে বেড়া দিতে গিয়ে বাংলাদেশীদের বাধা প্রদান করে বিএসএফ। এসকল বিষয়ের পাশাপাশি সীমান্তে চোরাচালান বন্ধ ও সার্বিক শান্তিশৃংখলা বজায় রাখতে ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
কলারোয়ায় উপজেলা যুবলীগের জরুরী সভায় সোনাবাড়িয়া কমিটি বিলুপ্ত ঘোষনা

কলারোয়া উপজেলার ৬নং সোনাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত করেছে উপজেলা যুবলীগ। উপজেলা যুবলীগের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত ঘোষিত হয়। বৃহষ্পতিবার বিকালে স্থানীয় এমআর ফাউন্ডেশনে অনুষ্ঠিত সভায় উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগের যুগ্ম আহবায়ক কাজী আসাদুজ্জামান সাহাজাদা, আবু বক্কর সিদ্দিকী লাভলু সহ যুবলীগের নেতৃবৃন্দ। কলারোয়া উপজেলা যুবলীগকে আরো গতিশীল ও সাংগঠনিক ভাবে মজবুত করার জন্য সভায় একমত পোষন করেন এবং ৬নং ইউনিয়ন যুবলীগের কোন সাংগঠনিক কার্যক্রম না থাকায় উক্ত কমিটিকে বিলুপ্ত ঘোষনা করা হয়। উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব শেখ আমজাদ হোসেন ও যুগ্ম আহবায়ক কাজী আসাদুজ্জামান সাহাজাদা স্বাক্ষরিত দলীয় প্যাডে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
কলারোয়ায় এক যুবক আটক
কলারোয়ায় এক যুবককে পুলিশ আটক করেছে। আটক নাঈম (২৫) উপজেলার মির্জাপুর গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। থানা সূত্র জানায়, বৃহষ্পতিবার ভোররাতে নাঈমকে তার বাড়ী থেকে পুলিশ আটক করে। তার বিরুদ্ধে আদালতের জিআর (নং-২৭৬/১১) মামলায় ওয়ারেন্ট রয়েছে বলে জানা গেছে।
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে কলারোয়ায় হামলায় দুই মহিলা আহত

পুকুরে গোসল করাকে কেন্দ্র করে কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় দুই মহিলা আহত হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার গোপিনাথপুর গ্রামের জনৈক জয়দেব কুন্ডুর পুকুরে গোসল করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জয়দেব কুন্ডুর স্ত্রী সবিতা কুন্ডু (৪৫) ও সুব্রত কুন্ডুর স্ত্রী বিথিকা রানী কুন্ডু (২০) আহত হয়ে কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
কলারোয়ায় গ্রাম্য চিকিৎসকদের নিয়ে আলোচনা সভা
কলারোয়ায় স্থানীয় হেকিম ও গ্রাম্য চিকিৎসকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দি-ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ওষুধ কোম্পানী ওই আলোচনা সভার আয়োজন করে। বৃহষ্পতিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষক ডা. ইসমাইল হোসেন। ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কোম্পানীর সেলস ম্যানেজার ইলিয়াস হোসেনের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. নাঈম সিদ্দীকী, উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি ডা. শামসুর রহমান, ডিপো ম্যানেজার রাজিবুল ইসলাম, জোনাল ম্যানেজার শাহিন উদ্দিন, এরিয়া ম্যানেজার ইসরুল ইসলাম, ইবনে সিনা ওষুধ কোম্পানীর প্রতিনিধি রবিউল ইসলাম প্রমুখ।




