ads

বৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সদস্য আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২৪, ২০১৪ ৬:০৯ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সদস্য আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদার গোপালপুর থেকে নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য এনামুল হক (৪৫) কে আটক করেছে পুলিশ। সে দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। ২৪ এপ্রিল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে গোপালপুর থেকে তাকে আটক করা হয়।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ২০১১ সালের ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে উপজেলার কলাবাড়ি ইব্রাহিমপুর গ্রামের রুবেলকে পার্শ্ববর্তী মাঠে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। এনামুল ওই মামলার এজাহারভুক্ত আসামি।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান জানান, সে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য। ১৯৯৭ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী নাসিমের কাছে সাধারণ ক্ষমার প্রতিশ্রুতিতে আগ্নেয়াস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে।

Need Ads
error: কপি হবে না!