মৌলভীবাজার প্রতিনিধি : কুলাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ, সচেতন সাহায্য সংস্থা ও ব্রাকের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও জারীগান অনুষ্টিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মহিউদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ইউএনও মোহাম্মদ শামছুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবা খাতে অগ্রনী ভুমিকা পালন করছে । সরকারের পাশাপাশি এনজিওরা তৃণমূল পর্যায়ে সাধারন মানুষের মাঝে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিভিন্ন সেবামূলক উন্নয়নমুখী কাজ বাস্তবায়ন করছে। পাশাপাশি ম্যালেরিয়া সহ বিভিন্ন রোগ প্রতিরোধ থেকে বাচিয়ে রাখতে সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের মধ্যে কীট নাশক যুক্ত মশারী, টেবলেট বিতরন ও সচেতনতা করছে। যা সাধারন মানুষ উপকৃত হচ্ছে। স্বাাগত বক্তব্য রাখেন সচেতন সাহায্য সংস্থার উপজেলা ম্যানেজার আব্দুস সামাদ। দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন অধ্যক্ষ আতাউর রহমান, এমও,এমসিএইচ ডাঃ সুলতান আহমদ, স্বাস্থ্য পরিদর্শক রফিকুর রহমান প্রমুখ।

বক্তারা বসতবাড়ীর চতুঃপার্শ্ব পরিস্কার-পরিচ্ছন্ন রাখা ও কীটনাশকযুক্ত মশারী ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন। এছাড়া বিকেলে ব্রাহ্মনবাজার ইউনিয়ন পরিষদ চত্তরে ম্যালেরিয়া বিষয়ক সচেতনতামুলক জারীগানের আসর অনুষ্টিত হয়।




