মোঃ জাফর উল্লাহ, কলমাকান্দা (নেত্রকোনা) : জেলার কলমাকান্দা উপজেলা পরিষদের ৪র্থ উপজেলা পরিষদের ১ম সভা উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ ফখরুল ইসলাম ফিরুজ, ভাইস চেয়ারম্যান রফিকুজ্জামান খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান কলি আক্তার। বক্তব্য রাখেন-বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক তারা, মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন, আনোয়ার হোসেন আজাদ, কৃষক লীগ সভাপতি-আবুল কালাম আজাদ, ইদ্রিস আলী তালুকদার, ওসি আব্দুল করিম প্রমুখ। সভায় সকল ইউ,পি চেয়ারম্যান, সরকারী দপ্তরের বিভাগীয় প্রধান ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ ফখরুল ইসলাম ফিরোজ সকলকে দলীয় পরিচয় পরিহার করে কলমাকান্দা উপজেলা কে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।




